1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কটিয়াদী পৌর জামায়াতের উদ্দোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কটিয়াদী পৌর জামায়াতের উদ্দোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এ.এস.এম হামিদ হাসান  কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

কটিয়াদী পৌর জামায়াতের উদ্দোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী পৌরসভার ৩ নং ওয়ার্ডের উদ্দোগে কটিয়াদী সরকারি ১ নং প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

শনিবার (২৯ নভেম্বর) ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জামায়াত ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, অধ্যাপক সদরুল আমীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর জামায়াতের আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার।

 

তাছাড়াও মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের প্রকাশনা ও অফিস সেক্রেটারী জামাল উদ্দিন মাস্টার, যুব বিভাগের সভাপতি মাওলানা আলী কাউসার রণি, শ্রমিক নেতা জহিরুল ইসলাম, পৌর জামায়াতের ৩ নং ওয়ার্ডের সভাপতি হারুন অর রশিদ, সেক্রেটারী মোনায়েম খান, বিশিষ্ট ব্যবসায়ী জিহাদুল ইসলাম বাবুল, কটিয়াদী পূর্বপাড়া ইউনিট সভাপতি মোহাম্মদ মানিক মিয়া,জহিরুল হক জোয়ারদার মাস্টার,প্রভাষক ইউসুফ আলী প্রমুখ।

মেডিক্যাল ক্যাম্পে আমন্ত্রিত চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা: শাহ মোস্তফা সারোয়ার ,ডা: উম্মে হাবিবা বৃষ্টি ও ডেন্টিস্ট আফজাল হোসেন।

ফ্রী মেডিকেল ক্যাম্পে ২৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ফ্রী ঔষধ সরবরাহ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ