1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পেশাগত দায়িত্ব পালনকালে ত্রিশালে বিএনপিনেতা স্বপনের হামলায় চার সাংবাদিক আহত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পেশাগত দায়িত্ব পালনকালে ত্রিশালে বিএনপিনেতা স্বপনের হামলায় চার সাংবাদিক আহত

জাকিয়া বেগম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধি

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ইউনিয়ন বিএনপিনেতা ও ইউপি সদস্য সোহরাব উদ্দিন স্বপনের নেতৃত্বে হামলায় আহত হয়েছেন ময়মনসিংহের ত্রিশালে কর্মরত সমকাল প্রতিনিধিসহ চার সাংবাদিক। ওই ঘটনায় ত্রিশাল থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ওই বিএনপি নেতাসহ দুইজনকে আটক করেছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ত্রিশাল প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আহত সাংবাদিকরা হলেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকালের ত্রিশাল প্রতিনিধি মতিউর রহমান সেলিম, ত্রিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য এস এম মাসুদ রানা (সকালের সময়), আব্দুল্লাহ আল ফাহাদ (কালবেলা) ও রাকিবুল হাসান সুমন (নয়া শতাব্দী)।

সাংবাদিকরা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে যান তারা। ঘটনাস্থলে পৌছার কিছুক্ষণ পর কিছু বুঝে উঠার আগেই ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সোহবার উদ্দিন স্বপনের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তাদের উপর। এসময় হামলাকারীরা গণমাধ্যম কর্মীদের সঙ্গে থাকা মোবাইল, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। কেড়ে নেয়া হয় মোটরসাইকেলের চাবি।

এরপর স্বপন মেম্বারের নির্দেশে ও নেতৃত্বে হাবিবুর রহমান জিয়াসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন সমকালের সাংবাদিক মতিউর রহমান সেলিম ও সকালের সময় প্রতিনিধি এস এম মাসুদ রানার উপর হামলা করে। এসময় তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে আটকে রাখে। সেখানকার পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাদেরকে রক্ষা করে। তাদেরকে উদ্ধার করতে গেলে কালবেলার সাংবাদিক আব্দুল্লাহ আল ফাহাদ ও নয়া শতাব্দীর সাংবাদিক রাকিবুল হাসান সুমনকেও মারধর করে ও মোটরসাইকেল ভাঙচুর করে।

খবর পেয়ে ত্রিশাল প্রেস ক্লাবের অন্য সহকর্মীরা ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে আহত মতিউর রহমান সেলিম ও এস এম মাসুদ রানাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

ত্রিশাল থানা অফিসার ইনর্চাজ (ওসি) মনসুর আহমেদ বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তাৎক্ষনিক ত্রিশাল প্রেসক্লাবে প্রতিবাদ সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ