1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এরপর স্থানীয় বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পালিন ও সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ।

বক্তাগণ বলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন যড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। যাতে তার জনপ্রিয়তা ক্ষুণ্ন হয় কিন্তু তার জনপ্রিয়তা কোনোভাবেই ক্ষুন্ন করা সম্ভব নয়। আমরা সবধরনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ