1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জ আসনে অন্যদল থেকে প্রার্থী দিলে তে পারে বিএনপি হারুনুর রশিদ - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

রামগঞ্জ আসনে অন্যদল থেকে প্রার্থী দিলে তে পারে বিএনপি হারুনুর রশিদ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২০১ বার পঠিত

মোঃ মাসুদ রানা মনি রামগঞ্জ লক্ষ্মীপুর। 

ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক  সাবেক কমিশনার ও লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী  হারুনুর রশিদ বলেছেন, রামগঞ্জ হলো বিএনপির ঘাঁটি রামগঞ্জ হতে ৪ বার ধানের শীষের প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ আসনে বিএনপির দলীয় প্রার্থী ছাড়া অন্য কোনো দল বা জোট থেকে যদি প্রার্থী দেওয়া হয় তাহলে বিএনপি এ আসনটি হারাতে পারে। এ এলাকার জনগন কোন পরগাছাকে নির্বাচিত করবে না। আজকের জনসভায় তা প্রমান হয়ে গেছে। 

তিনি আজ শনিবার  বিকালে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রামগঞ্জ উপজেলা ও পৌর মহিলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির  প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। উল্লেখ্য যে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে এ পর্যন্ত প্রার্থী ঘোষণা না করায় রামগঞ্জে বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও হারুনুর রশিদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি চলছে। ফলে তৃণমূল বিএনপির মাঝে হতাশা দেখা দিয়েছে। 

পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন ও প্রভাষক হারুন অর রশিদের সঞ্চালনায় এবং রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম ভিপি।

এসময় বক্তব্য রাখেন জিয়াউল হক জিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশফিকুল হক জয়, রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা, রফিক উল্যাহ পাটোয়ারী, ইসমাইল হোসেন বেঙ্গল, আবুল হোসেন, আবুল খায়ের লেলিন ও মহিলা দলনেত্রী নয়ন আক্তার প্রমূখ।

পরে দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ