1. admin@doinikbartamansongbadbd.com : admin :
না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জনেন্দ্র মারাক' - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জনেন্দ্র মারাক’

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

মোঃ সুমন মিয়া:

আজ ২৮ নভেম্বর সকাল ১০:৫০ মিনিটে এই পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৮ বছর।
রাম সিং মোড়ল(ভজেন্দ্র) এর ঘড় আলোকিত করে জন্ম হয় এক ছেলে এক মেয়ে,মেয়ে ছিল বড় আর ছেলে ছিল ছোট, ১৯৭১ সালে যখন দেশে যুদ্ধ শুরু হয়, তখন এই জন্মদাতা পিতা রামসিং মোড়ল ঘরে বসে থাকতে পারেনি, নিজের বুকের মধ্যে শত কষ্ট চেপে রেখে দেশের জন্য যুদ্ধ করতে ছোট ছেলেকে পাঠিয়ে দেন মুক্তিযুদ্ধে,যুদ্ধ শেষ করে যখন বাড়িতে ফিরে আসে,,রাম সিং মোড়ল তখন খুশিতে আত্মহারা হয়ে মানুষের কাছে বলে বেড়ায় এই হল আমার বীর মুক্তিযোদ্ধা সাহসী সন্তান জনেন্দ্র মারাক,ছোট ছেলে বলে খুব বেশি আদর করতেন তাকে,,

বীর মুক্তিযোদ্ধা জনেন্দ্র মারাক মৃত্যুকালে রেখে যান তার দুই সন্তান, বড় সন্তান উইলিয়াম সাংমা ও ছোট সন্তান লেভিও সাংমা,তার ছেলে লেভিও সাংমা জানিয়েছেন আমার বাবা ছিলেন একজন সৎ আদর্শবান বীর মুক্তিযোদ্ধা, সব সময় আমাদের উপদেশ দিতেন ভালো কাজ করার জন্য বিপদে সবার পাশে থাকার জন্য।
ভালুকা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল আলমের তত্ত্বাবধানে গার্ড অফ অনার প্রদান করে এবং এক মিনিট নীরবতা পালন করে বাংলার এই সূর্য সন্তানকে শেষ বিদায় জানায়, তার এই গার্ড অফ অনার প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার অনেক মুক্তিযোদ্ধারা, তাদের বক্তব্যের মাধ্যমেও জানতে পারা যায় জনেন্দ্র মারাক ছিলেন একজন সাদা মনের মানুষ সে সবসময় হাস্যজ্জল মুখে থাকত সবার সাথে হাসিমুখে কথা বলতো,,,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ