1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে সালথায় মশাল মিছিল অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে সালথায় মশাল মিছিল অনুষ্ঠিত

মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:

গনঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হকের নুরের উপর সেনাবাহিনী ও পুলিশ বাহিনী কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে ফরিদপুরের সালথায় মশাল মিছিল করেছে গণধিকার পরিষদ। আজ রবিবার ৩১শে আগস্ট রাত ৮ টায় সালথা সদরের বাইপাস সড়কের পাশে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মশাল মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। পরে বাইপাস সড়কের চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা গণ্যধিকার পরিষদের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির হাওলাদার, অর্থ সম্পাদক মোঃ ফিরোজ শেখ, দপ্তর সম্পাদক সুমন ইসলাম নিরব, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওমর ফারুক, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি হারুন অর রশিদ, সালথা উপজেলার গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদ ক আবুল কাশেম মোল্লা ইমরান, সিনিয়র সহ-সভাপতি হেমায়েত হোসেন, সহ-সভাপতি চান মিয়া, নগরকান্দা উপজেলা কোন অধিকার পরিষদের আহ্বায়ক ফারহাদ মোল্যা, সদস্য সচিব নাহিদ ইসলাম, যুব অধিকার পরিষদের সিনিয়র সদস্য সচিব রবিউল ইসলাম, অর্থ সম্পাদক সোহেল রানা, ফরিদপুর জেলা ছাত্রদল জেলার পরিষদের সহ-সভাপতি তুহিন মিয়া, ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৈয়দ আব্দুল বাপ্পী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নুরুল হক ভাইয়ের উপর সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই হামলার পিছনে ইন্টারিম সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সরাসরি হাত রয়েছে আমি মনে করি এর পদত্যাগ চাই। ভিপি নুরুল হক নুরের উপর হামলায়, বাংলাদেশের সর্বসাধারণের খুশি হওয়ার কিছুই নাই। গতকাল নূর, আজকে সাংবাদিক, আগামীকাল আপনি হবেন, অতএব সকলকে দলমত নির্বিশেষে একাকার হতে হবে। তা না হলে, আবারো ১/১১ হয়ে সেনা শাসন হবে। জাতীয় পার্টিতে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি জানান বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ