1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও,
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২০০ বার পঠিত

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি” এই শ্লোগান নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার লাহিড়ী ডিগ্রী কলেজ মাঠে এই মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মোঃ দুলাল হোসেন এর পরিচালনায় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ নাসিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান ।

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা , কৃষি কর্মকর্তা , সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক ও খামারীবৃন্দ।

এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা স্টল নিয়ে প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

স্টল গুলোতে ছিল উন্নতজাতের গাভী, ছাগল, ভেড়া, খরগোস, বিড়াল, কবুতর, হাঁস-মুরগি, পাখি সহ বিভিন্ন প্রজাতীর প্রাণী।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, “দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান অনস্বীকার্য। বেকারত্ব দূরীকরণ ও স্বাবলম্বী হতে যুব সমাজকে এই খাতে এগিয়ে আসতে হবে।” উদ্বোধনী আলোচনা শেষে তিনি অতিথিদের নিয়ে মেলায় স্থাপিত প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং খামারিদের সাথে তাদের পালিত পশুপাখির জাত ও যত্ন সম্পর্কে খোঁজখবর নেন।

সভাপতি তার বক্তব্যে বলেন, “এই প্রদর্শনীর মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা এবং সাধারণ মানুষকে পুষ্টির চাহিদা পূরণে সচেতন করা।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ