1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের রায়পুরে প্রাণীসম্পদ সপ্তাহে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে প্রাণীসম্পদ সপ্তাহে আলোচনা সভা অনুষ্ঠিত

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা ভেটেরিনারি হাসপাতাল চত্বরে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কর্মসূচি।

সকালে বিভিন্ন প্রাণিসম্পদ সেবা, উদ্ভাবন, খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি প্রদর্শন করে অংশগ্রহণকারী স্টলগুলো। প্রদর্শনীতে বিভিন্ন শ্রেণির স্টল অংশ নেয়, যার মধ্যে স্টল নম্বর ৩০ ছিল প্রাণিসম্পদ তথ্যকেন্দ্রের। এখানে প্রাণিসম্পদের স্বাস্থ্যসেবা, টিকাদান, রোগ প্রতিরোধ, পুষ্টি ব্যবস্থাপনা, পশুর জাত-প্রজাতি, মালিকের তথ্য, রেজিস্ট্রেশন ব্যবস্থা ও মোবাইল তথ্যসেবা উপস্থাপন করা হয়।

এছাড়া খামারিদের জন্য মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে রোগ প্রতিরোধ প্রযুক্তি, প্রদর্শনী পাওয়ার পয়েন্ট, আধুনিক খামার ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত দিকনির্দেশনা তুলে ধরা হয়। প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা জানান, খামারিদের সচেতনতা বৃদ্ধি ও আধুনিক খামার ব্যবস্থাপনা জনপ্রিয় করতে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার। আলোচনা সভায় তিনি খামারিদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারি সেবা গ্রহণের আহ্বান জানান।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আতাউর রহমান, তিনি বলেন, “খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও সেবার বিস্তার বাড়াতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

এই কর্মসূচির বাস্তবায়নে ছিল উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, রায়পুর, লক্ষ্মীপুর। সহযোগিতায় ছিল প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিআইপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

দিনব্যাপী প্রদর্শনীতে খামারি, শিক্ষার্থী, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। অনুষ্ঠান শেষে সেরা স্টলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ