1. admin@doinikbartamansongbadbd.com : admin :
অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী, জনসেবায় এগিয়ে আনোয়ারুল ইসলাম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী, জনসেবায় এগিয়ে আনোয়ারুল ইসলাম

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ভেলারপাড়া গ্রামের গরিব ও অসহায় পরিবারের মাঝে বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে টিউবওয়েল বিতরণ করেছেন দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলার সাবেক আমীর আনোয়ারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, বিরামপুর উপজেলা বায়তুলমাল সম্পাদক সাখাওয়াত হোসেন বিএসসি, উপজেলা কর্মপরিষদ সদস্য আবুল বাশার, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি ডেন্টিস্ট রাকিবুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা দক্ষিণের সাবেক সেক্রেটারি আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানবিক সহায়তার অংশ হিসেবে আবু বক্কর নামে এক অসহায় পরিবারের জন্য টিউবওয়েল বসানো হয়। আবু বক্কর কুষ্ঠরোগে আক্রান্ত, স্ত্রী ছিদ্দিকা চক্ষু সমস্যায় ভুগছেন। পাঁচ সন্তানের এই পরিবার ভেলারপাড়ার উত্তরপাড়ার একটি কুঁড়ে ঘরে বসবাস করছেন। অন্যের টিউবওয়েল থেকে খাবার পানি সংগ্রহে প্রতিদিন কষ্ট করতে হয় তার পরিবারকে।তাদের আর্থিক অক্ষমতায় টিউবওয়েল বসানোর ব্যয়ভার বহন করেছে জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার পেশাজীবী সংগঠন।

এ বিষয়ে স্থানীয়রা জানান, বিশুদ্ধ পানির সুবিধা পেয়ে পরিবারটি যেমন উপকৃত হলো, তেমনি মানবিক এ উদ্যোগে এলাকার সাধারণ মানুষও স্বস্তি পেয়েছেন। নেতৃবৃন্দ বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই জামায়াতে ইসলামী এবং এর সহযোগী সংগঠনগুলোর মূল লক্ষ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ