1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দার কুসুম্বা ইউনিয়নে জামায়াতের নির্বাচনী উঠান বৈঠকে জনতার ভিড়—পরিবর্তনের প্রত্যাশায় উচ্ছ্বাস - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

মান্দার কুসুম্বা ইউনিয়নে জামায়াতের নির্বাচনী উঠান বৈঠকে জনতার ভিড়—পরিবর্তনের প্রত্যাশায় উচ্ছ্বাস

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

আব্দুল মালেক স্টাফ রিপোর্ট নওগাঁ:-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে কেন্দ্রভিত্তিক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকাটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর ও নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মো. ইলিয়াস খান, সহকারী সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক, ইউনিয়ন আমীর মাওলানা সাইফুদ্দিন, সাবেক আমীর মো. আব্দুল জলিল মেম্বার, সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, তরবিয়ত সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা আমজাদ হোসেন, যুব নেতা মো. আকতার হোসেন, সাইফুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আফজাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন,
“৩৬ জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। পরিবর্তনের আকাঙ্ক্ষা এখন ঘরে ঘরে। দেশের সাধারণ মানুষ সুশাসন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চায়।”

উঠান বৈঠকে দুর্নীতি, বেকারত্ব, দারিদ্র্য, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরা হয়।
স্থানীয় ভোটাররাও তাদের সমস্যা, প্রত্যাশা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

উপস্থিত জনতার উৎসাহ-উদ্দীপনা পুরো অনুষ্ঠানজুড়ে এক প্রাণবন্ত রাজনৈতিক পরিবেশ তৈরি করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ