1. admin@doinikbartamansongbadbd.com : admin :
শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ,নজরুল ইসলাম নজরুল ইসলাম ডিলার আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ,নজরুল ইসলাম নজরুল ইসলাম ডিলার আটক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

ববি রানী রায়,শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২৪৮ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় নজরুল ইসলাম (৩৫) নামে এক ডিলারকে আটক করা হয়। ২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে পৌর শহরের শেখহাটি বাজারের এক গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়। আটক নজরুল শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণই ভরুয়াপাড়া গ্রামের মৃত একাব্বর হাজীর ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে শেরপুর পৌর শহরের শেখহাটি বাজারে টিসিবি পণ্য বিক্রি করে আসছিল ডিলার নজরুল ইসলাম। এদিকে গ্রাহকদের চাল না দিয়ে তা জান্নাত এন্টাপ্রাইজ নামে এক দোকানে অবৈধভাবে মজুদ করা হচ্ছিল। এমন সংবাদে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া। পরে সেখান থেকে ২৪৮ বস্তায় প্রায় সাড়ে সাত টন চাল জব্দ করে থানায় নেওয়া হয়।

এব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম জানান, এঘটনায় জড়িত থাকার সন্দেহে টিসিবি ডিলার নজরুলকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ