1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের রায়পুরে ‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে ‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন

‎মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ২১ জুলাই ঢাকার ‎নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ছাত্র আন্দোলনের সময় পুলিশ-জনতা গোলাগুলির সময় নিহত রায়পুরের ফয়েজের লাশ দাফনের প্রায় ২ বছর পর কবর তোলা হয়েছে। ফতুল্লা মডেল থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে।
‎সোমবার (২৪ নভেম্বর) রায়পুর উপজেলার ১নং উওর চর আবাবিল ইউপির ৯নং ওয়ার্ডের ঝাউডগী গ্রামে নিজ বাড়িতে সহকারী কমিশনার (ভূমি)  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা মডেল থানা পুলিশের উপস্থিতিতে কবর খুড়ে লাশ উত্তোলন করেন।

‎ফয়েজের পিতা আলাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় গত ১/০৭/২০২৫ ইং তারিখে মামলা নং ০১ দায়ের করলে আদালত পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন। যার প্রেক্ষিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী আবুল বাসার লাশ উত্তোলনের সময় উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন
‎“নারায়ণগঞ্জ কোর্টের নির্দেশনা অনুযায়ী লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আদালতের নির্দেশ অনুযায়ী লাশ স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হবে। ‎লাশ উত্তোলনের সময় পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

‎পরিবারের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাস্তা পারাপারের মুহূর্তে ফয়েজ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আদালত পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন।
‎‎নিহতের স্বজনরা বলেন,
‎“আমরা ফয়েজ হত্যার সঠিক বিচার চাই। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ