1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সিআরএ’র বিশেষ সম্মাননা অর্জন—সাংবাদিক সমাজের অভিনন্দনে ভাসছেন দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিআরএ’র বিশেষ সম্মাননা অর্জন—সাংবাদিক সমাজের অভিনন্দনে ভাসছেন দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

চট্টগ্রাম: পেশাদার সাংবাদিকতা, তৃণমুখী সংবাদকর্মীদের কল্যাণ ও সংগঠনের বিকাশে দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)–এর চেয়ারম্যান ও দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামকে সম্মাননা জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)। সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

চট্টগ্রাম প্রেসক্লাবের শহীদ সাংবাদিকদের স্মৃতি বহনকারী জলিল–যোদ্ধা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা। সিআরএ সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদকসহ সংগঠনের সিনিয়র সদস্যরা। অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট সাংবাদিক,লেখক, সাংস্কৃতিক সংগঠক, পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,“তৃণমুল সাংবাদিকতা সুসংগঠিত করা,জেলা–উপজেলায় সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ তৈরি এবং নৈতিক সাংবাদিকতার ধারা ধরে রাখতে এস এম জহিরুল ইসলামের অবদান অনন্য।”

দীর্ঘ সাংবাদিকতা জীবনের পথচলাঃ-১৯৯০ সালে বরিশালের মুলাদী উপজেলা থেকে সাংবাদিকতা জীবনের যাত্রা শুরু করেন এস এম জহিরুল ইসলাম। স্থানীয় ঘটনাপ্রবাহ,দুর্নীতি উন্মোচন এবং সামাজিক উন্নয়নভিত্তিক ধারাবাহিক প্রতিবেদনের মাধ্যমে দ্রুতই তিনি পরিচিতি লাভ করেন। ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় মুলাদী প্রেসক্লাব,যা আজও জেলার,
সাংবাদিকতার কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা রেখে চলেছে।

১৯৯৪ সালে ঢাকায় এসে তিনি যোগ দেন জাতীয় ধারার,সাংবাদিকতায়। এর পর থেকে তিনি বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও টেলিভিশন মিডিয়ায় দায়িত্ব পালন করেন সুনামের সাথে।। সাংবাদিকতায় সততা, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের প্রতি তাঁর প্রতিশ্রুতি তাঁকে পেশার অগ্রভাগে স্থান দিয়েছে।

বর্তমানে তিনি দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)–এর সিনিয়র সদস্য, এবং দেশের তৃণমূল সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)–এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিআরএ সম্মাননা পাওয়ার পর দেশের বিভিন্ন পেশাজীবী সংগঠন, সাংবাদিক সমিতি, সাংস্কৃতিক সংগঠন,কল্যাণমূলক প্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবে অসংখ্য সম্পাদক–সাংবাদিক তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই বলেছেন—“তৃণমূল সাংবাদিকদের জন্য লড়াই করা মানুষের এমন স্বীকৃতি আমাদের গণমাধ্যমকে আরও শক্তিশালী করবে।”

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এই সম্মাননা কেবল একজন ব্যক্তির অর্জন নয়—এটি দেশের তৃণমূল সাংবাদিকতার বিকাশে দীর্ঘদিনের শ্রম, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি বলেও মত দেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ