1. admin@doinikbartamansongbadbd.com : admin :
*মান্দায় জামায়াতের এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিবের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত* - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

*মান্দায় জামায়াতের এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিবের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত*

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:-
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ- ৪ মান্দা আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

কয়েক কিলোমিটার দীর্ঘ ও সুশৃঙ্খল এই শোভাযাত্রায় ১০ হাজার মোটরসাইকেল এবং হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

শনিবার ২২(নভেম্বর) সকালে উপজেলার মান্দা এস সি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয় র‌্যালি। র‌্যালিটি মান্দা ফেরিঘাট বাসস্ট্যান্ড হয়ে সুতিহাট, জলছত্র মোড় দিয়ে মৈনম, কুলিহার,পাজরভাঙ্গা, জোত বাজার নতুন ব্রিজ হয়ে মান্দা উপজেলা পরিষদ দিয়ে বিজয়পুর,দেলুয়াবাড়ি হয়ে সবাইহাট বাজারে এসে র‌্যালিটি শেষ হয়।

র‌্যালিতে যোগদান করেন, নওগাঁ জেলা আমির জাতীয় সংসদ নির্বাচনে মান্দার আসনে এমপি পদপ্রার্থী ও নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা কর্ম পরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন,জেলা কর্ম পরিষদ সদস্য গোলাম কিবরিয়া , সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, থানা আমীর মাওলানা আমিনুল ইসলাম, থানা সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস আলী খাঁন ,উপজেলা সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাকিব, যুব জামায়াতের সভাপতি আব্দুল মালেক,ওলামা সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, তরবিয়ত সম্পাদক মাওলানা আব্দুল মালেক,শ্রমিক কল্যাণ সভাপতি মাহবুব মিঠু, বায়তুলমাল সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, অফিস সম্পাদক আয়নাল হক,ব্যবসায়ী ফোরাম সভাপতি আব্দুর রাকিব চৌধুরী, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম, মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার তোফাজ্জল হোসেন, নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান প্রমুখ।

এছাড়া জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, পেশাজীবী ফোরাম, আইনজীবী ফোরাম, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ব্যবসায়ী ফোরাম, সাংস্কৃতিক বিভাগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

র‌্যালির শুরুতে উদ্বোধনী বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব বলেন, আজকের এই বিশাল শোভাযাত্রা কোন প্রদর্শনেচ্ছার বিষয় নয়, এটি হচ্ছে ইসলামের পক্ষের গণজাগরণ। দুনিয়াবী সকল মতবাদের কাছে নিরাশ হয়ে মানুষ এখন ইসলামের পক্ষেই ফিরে আসছে, এটি তার বাস্তব প্রমাণ। আমরা আশা করছি—আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর মান্দা হবে দাঁড়িপাল্লার মান্দা।

রাস্তা দিয়ে বিশাল বহর যাওয়ার সময় উৎসুক এলাকাবাসী হাত নেড়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মিদের অভিবাদন জানায়। গ্রামের বিভিন্ন বাড়ি থেকে শিশু, কিশোর ও যুবকরা এতে যোগ দেন। দাঁড়িপাল্লার স্লোগানে স্লোগানে মুখরিত হয় প্রতিটি এলাকা। এ সময় গ্রামের নারীরাও তাদের ঘর থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অবলোকন করেন।

র‌্যালিতে অংশ নেয়া প্রত্যেকের গায়ে ছিল বিশেষ স্লোগানযুক্ত গেঞ্জি। সুশৃঙ্খলভাবে দুটি সাড়িতে হাজার হাজার মোটরসাইকেল যেন এক ভিন্ন দৃশ্যের অবতারণা করে। প্রত্যক্ষদর্শীরা জামায়াতের এই শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন।

তারা বলেন, ৫ আগস্টের পর থেকে জামায়াত যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং নিজেদেরকে বিতর্কিত কর্মকান্ড থেকে দূরে রেখেছে, তাতে দেশজুড়ে জামায়াতে ইসলামীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এসব বিবেচনায় নিরপেক্ষ নির্বাচনে পাল্টে যেতে পারে ভোটের সব হিসাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ