1. admin@doinikbartamansongbadbd.com : admin :
যুব সংঘ রানীশনকৈলের সুবর্ণজয়ন্তী উদযাপন ও গুণীজন সংবর্ধনা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যুব সংঘ রানীশনকৈলের সুবর্ণজয়ন্তী উদযাপন ও গুণীজন সংবর্ধনা

মো: হামিম রানা
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি:

মহান আল্লাহ তায়ালার কাছে অসংখ্য শুকরিয়া, আজকের এই মহিমান্বিত দিনে যুব সংঘ রানীশনকৈল–এর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি সফলভাবে উদযাপন করতে পেরেছি। একই সঙ্গে গুণীজন সংবর্ধনা প্রদান করতে পারার আনন্দও আমাদের জন্য বিশেষ গৌরবের।

এই সংগঠন গড়ে উঠেছে আমাদের পূর্বসূরিদের হাতে—তাদের শ্রম, ভালোবাসা ও ত্যাগের ফসল আজকের যুব সংঘ। আমরা যারা আজ এর সাথে যুক্ত হতে পেরেছি, যাদের পদচারণায় সংগঠনটি এগিয়ে চলেছে, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠান সফল করতে যারা আন্তরিক সহযোগিতা করেছেন, সাহস জুগিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন—তাদের অবদান ভুলবার নয়। বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটি সফল করেছেন, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

একই দিনে যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টের ফুটবল ফাইনালটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। খেলাটি উপভোগ করতে উপস্থিত এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা—আপনাদের অংশগ্রহণই আয়োজনকে অর্থবহ করেছে।

আমরা বিশ্বাস করি, যুব সংঘ রানীশনকৈল ভবিষ্যতেও আরো বৃহৎ ও সার্থক উদ্যোগ নিয়ে এগিয়ে আসবে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের শক্তি।

আমরা ছিলাম, আছি এবং থাকবো আপনাদের সাথেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ