1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ময়মনসিংহে বিটিভির ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘নতুন কুঁড়ি-২০২৫ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহে বিটিভির ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘নতুন কুঁড়ি-২০২৫

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পঠিত

 

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।

বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ আয়োজনে ময়মনসিংহে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, আজ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মঈনুর রহমান মোল্লা।

প্রধান অতিথি বলেন, নতুন কুঁড়ি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আগামী প্রজন্মের সাংস্কৃতিক বিকাশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, ময়মনসিংহের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এ আয়োজনে নতুন মাত্রা যোগ করবে।

সভায় ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের সফল আয়োজন নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতিমূলক দিক নিয়ে আলোচনা হয়, ময়মনসিংহ অঞ্চলের প্রতিভাবান শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মফিদুল আলম বলেন, ময়মনসিংহে অনেক ট্যালেন্ট আছে, প্রতিটি শিশুর মধ্যেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা, নতুন কুঁড়ির মাধ্যমে সেই সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ তৈরি হচ্ছে, আমার বিশ্বাস ময়মনসিংহ সারা বাংলাদেশের মধ্যে সেরা হবে, জেলা প্রশাসন এ আয়োজনকে সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবে।

সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ