1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথা - নগরকান্দায় কোন মাদক কারবারীর জায়গা হবে না বললেন শামা ওবায়েদ ইসলাম রিংকু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথা – নগরকান্দায় কোন মাদক কারবারীর জায়গা হবে না বললেন শামা ওবায়েদ ইসলাম রিংকু

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর সালথা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন।
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া কে প্রাধান্য দিতে হবে। কারণ ক্রীড়া জগতে আমাদের যুব সমাজ ও ছাত্র সমাজকে অনুপ্রাণিত ও উৎসাহিত করতে পারলে তারা সব ধরনের সামাজিক অপরাধ ও মাদক থেকে দূরে থাকবে। ফরিদপুর ২ আসন (সালথা ও নগরকান্দা) কোনো মাদক কারবারি জায়গা হবে না।
গতকাল (১৯ নভেম্বর) বিকালে ফরিদপুরের সালথায় বিএনপি’র সাবেক মহাসচিব মরহুম কে মুবাইদুর রহমান ৮ দলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ – ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গট্টি হাই স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ আরোও বলেন, আপনারা জানেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন সরকারে ছিল এবং যখন ছিল না সব সময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আমাদের দল ক্রীড়াকে প্রাধান্য দিয়েছে। এছাড়াও গ্রামীণ খেলাধুলাকে সবসময় সমর্থন করে এসেছে। গট্টি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নুরুদ্দিন মাতুপুরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডাক্তার শামসুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাহীন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম চয়ন, মিয়া সহ ডিএমপি নেতা কর্মী নিয়োগ হাজারো দর্শক ফাইনাল খেলায় মরিয়ম হামিদ ফাউন্ডেশন সাদীপুর ফরিদপুর ফুটবল একাদশ বনাম নগরকান্দা একাডেমি ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। খেলায় মরিয়ম হামিদ ফাউন্ডেশন, সাদিপুর ফরিদপুর ফুটবল একাদশ ২-১ গোলে নগরকান্দ া একাডেমি একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ