1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ—মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ—মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিতকরণ, সকল আন্তঃনগর ট্রেনে আসনসংখ্যা বৃদ্ধি, রেলস্টেশনে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এবং ঝুঁকিপূর্ণ রেলগেটগুলো সম্প্রসারণ–এই চারটি জনদাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসাথে এসব দাবি সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রদান করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বিরামপুর পেশাজীবী ঐক্য ফ্রন্টের উদ্যোগে বিরামপুর রেলস্টেশন প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে  সর্বস্তরের মানুষ প্ল্যাটফর্ম ও সড়কের দু’পাশে ভিড় করতে থাকেন। পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী—সবাই এক কাতারে দাঁড়িয়ে এসমস্ত দাবি জানান ।বিরামপুরসহ দক্ষিণ দিনাজপুরের লাখো মানুষের প্রত্যাশা— এই সময়োপযোগী দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করে উত্তরাঞ্চলের রেলসেবাকে উন্নত করা হবে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন—পেশাজীবী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ও ঢাকা মোড় টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, উপজেলা আমীর হাফিজুর রহমান, পৌর সেক্রেটারি শাহিন, যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, স্বেচ্ছাসেবক দলের নেতা সানোয়ার হোসেন, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, পেশাজীবী ঐক্য ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক মানিক, বিরামপুর কলেজের সাবেক ভিপি সৈয়দ গোলাম মোরশেদসহ আরও অনেকে।

বক্তারা বলেন,বিরামপুর উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রেলস্টেশন। অথচ এখানে প্রতিদিন প্রায় হাজারো যাত্রী ওঠানামা করলেও এক্সপ্রেস ট্রেনগুলো যাত্রাবিরতি করে না। ফলে মানুষকে অন্য স্টেশনে গিয়ে টিকিট সংগ্রহ ও বিপদজনকভাবে যাতায়াতে বাধ্য হতে হয়। এ অবস্থা আর মেনে নেওয়া যায় না।

মানববন্ধনে অংশ নেন বিরামপুর উপজেলা ছাড়াও নবাবগঞ্জ, ঘোড়াঘাট, পার্বতীপুর, হাকিমপুরসহ আশাপাশের কয়েকটি উপজেলার সাধারণ মানুষ। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, ক্রীড়া সংগঠন, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সমিতি এবং স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের ব্যানার নিয়ে মানববন্ধনে উপস্থিত ছিল।

বক্তারা বলেন, যাত্রাবিরতি না থাকায় প্রতিদিন যাত্রীদের ভয়াবহ দুর্ভোগ পোহাতে হয়; রাতে নিরাপত্তাহীনতা আরও স্পষ্ট। পুলিশ ফাঁড়ির অভাবে স্টেশন এলাকায় চুরি–ছিনতাইসহ নানা অপরাধের ঝুঁকি বাড়ছে। একইসাথে রেলগেটগুলোতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে; তাই দ্রুত সম্প্রসারণ প্রয়োজন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা রেলস্টেশনের গুরুত্বপূর্ণ স্থানে তাদের দাবি সম্বলিত ব্যানার টাঙিয়ে দেন। পরে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি জমা দেয়।

নেতৃবৃন্দ ঘোষণা করেন—দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন, গণস্বাক্ষর কর্মসূচি, রেলঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ