1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কটিয়াদীতে এসি ল্যান্ডের নিজ দায়িত্ব ছাড়াও অতিরিক্ত ৫৩ প্রতিষ্ঠানের দায়িত্ব পালন,সামাল দিতে হিমশিম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কটিয়াদীতে এসি ল্যান্ডের নিজ দায়িত্ব ছাড়াও অতিরিক্ত ৫৩ প্রতিষ্ঠানের দায়িত্ব পালন,সামাল দিতে হিমশিম

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসি ল্যান্ড নিজ দপ্তরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওএর দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত ৫৩ প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য যে, সাম্প্রতিক উপজেলা নির্বাহী অফিসার মো.মাঈদুল ইসলাম ঢাকার দোহার উপজেলায় বদলী হ‌ওয়ায় এই দপ্তরটি শূন্য হয়ে যায়। তার অবর্তমানে কটিয়াদী উপজেলার এসি ল্যান্ড (ভূমি) কর্মকর্তা লাবনী আক্তার তারানা একাধারে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান এবং পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও উপজেলার ৫০টি স্কুল, কলেজ ও মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বও পালন করতে হচ্ছে তাকে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব থেকে অপসারণ করা হয়। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ইউএনওকে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। একই সময় কটিয়াদী পৌরসভার মেয়রকেও অপসারণ করে সহকারী কমিশনার (ভূমি)-কে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু গত ৯ নভেম্বর  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বদলি হলে ওই দায়িত্বও এসি ল্যান্ডের  ওপর অর্পিত হয় ।

এর পাশাপাশি উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব ভার দেওয়া হয় উপজেলা নির্বাহী অফিসারকে। ইউএনও পদ শূন্য থাকায় সে দায়িত্ব‌ও তাকে পালন করতে হচ্ছে। এতে তার ওপর দায়িত্বের চাপ বহুগুণ বেড়ে যায়।

এসব অতিরিক্ত দায়িত্বের কারণে কটিয়াদীতে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অপর দিকে নিজ দপ্তর( ভূমি) অফিসে সেবা নিতে আসা মানুষরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

সরেজমিনে ভূমি সেবা প্রত্যাশীরা জানান, “সহকারী কমিশনার (ভূমি) একাই চারটি দপ্তরের দায়িত্বে থাকায় সময়মতো সেবা পাওয়া যাচ্ছে না। জমি নামজারি করতে এসে দেখি স্যার অন্য কাজে ব্যস্ত। দিনের পর দিন ঘুরছি।” অন্যদিকে (ইউএনও)’র দপ্তরে গেলে সেখানেও তাকে সঠিক সময়ে পাওয়া যাচ্ছেনা। ফলে যথাযথ সরকারি সেবা পেতে জনগণের যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে অপরদিকে (এসি ল্যান্ড)কে অতিরিক্ত কাজের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

সহকারী কমিশনার ভূমি লাবনী আক্তার তারানা  বলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম স্যারের বদলির কারণে  “নিয়মতান্ত্রিকভাবেই এই দায়িত্বগুলো আমার ওপর অর্পিত হয়েছে। চারটি গুরুত্বপূর্ণ দপ্তর এবং ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করা অত্যন্ত চাপের। তবুও সরকারি আইন অনুসরণ করে প্রতিটি কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করছি। আশা করছি, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতিদ্রুত এই উপজেলায় নতুন ইউএনও পদায়ন করবেন। নতুন উপজেলা নির্বাহী অফিসার যোগদান করলে দায়িত্ব ভাগাভাগি হয়ে কাজের গতিশীলতা ফিরে আসবে।”পরবর্তীতে সরকারি সেবা পেতে জনগণের ভোগান্তির শিকার হতে হবেনা।

লোকবল সংকটের কারণে দাপ্তরিক সেবার মান নিয়ে জনসাধারণ অসন্তোষ থাকলেও এসিল্যান্ড আশাবাদী যে অচিরেই এই সমস্যা সমাধান হবে। তবে সরকারি সেবা প্রত্যাশী ও ভুক্তভোগীরা গণমাধ্যম কর্মীদের বলেন, দ্রুত নতুন উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ বা পদায়ন হলে সুশৃংখল কাজের ধারাবাহিকতা বজায় রাখা সক্ষম হবে।

পাশাপাশি সরকারি সেবার প্রতি সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে এবং সঠিক সময়ে সেবা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ