1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা-দায়িত্ব, শৃঙ্খলা ও জবাবদিহিতার কঠোর বার্তা কমিশনার হাসিব আজিজের - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা-দায়িত্ব, শৃঙ্খলা ও জবাবদিহিতার কঠোর বার্তা কমিশনার হাসিব আজিজের

মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আজ ১৯ নভেম্বর ২০২৫ সকাল ১১টায় অনুষ্ঠিত হলো নভেম্বর/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ,বিপিএম। পুরো অধিবেশন জুড়ে তিনি কঠোর ও স্পষ্ট ভাষায় জানান—পুলিশের পেশাদারিত্ব নিশ্চিত করতে হলে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্ববোধে কোনো ধরনের শৈথিল্য চলবে না।

সভায় সিএমপি কমিশনার সরাসরি পুলিশ সদস্যদের নানা সমস্যা, সংকট ও কাঙ্ক্ষিত সুবিধা বিষয়ে বক্তব্য শোনেন এবং বেশ কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা দেন। তিনি বলেন, “পুলিশের প্রতিটি সদস্য রাষ্ট্রের নিরাপত্তার অগ্রসেনানী। শপথ ও দায়িত্ব পালনে কোনো গাফিলতি বরদাশত করা হবে না।”চট্টগ্রাম মহানগর পুলিশের দীর্ঘদিনের দায়িত্ব পালন শেষে পিআরএলে গমনকারী পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান-কে সিএমপি কমিশনার বিদায়ী শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। তাকে একজন দায়িত্বশীল, শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার সদস্য হিসেবে উল্লেখ করে কমিশনার বলেন—“যোগ্যতার স্বীকৃতি কখনোই বৃথা যায় না।”

সভায় সিএমপির বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য—অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান
আকতার,বিপিএম,উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ—অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত

উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া-অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত,উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম — অতিরিক্ত ডিআইজি পদে
পদোন্নতিপ্রাপ্ত,উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) হাবিবুর রহমান প্রাং — অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম — অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (ইনসার্ভিস-ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া অতিরিক্ত ডিআইজি,পদেপদোন্নতিপ্রাপ্ত,সভায় উপস্থিত কর্মকর্তারা সিএমপি পরিচালনায় দক্ষতা,স্বচ্ছতা ও টিমওয়ার্কের উন্নতি বিষয়ে মতামত প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ