1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে সানজু হরিজন (২৬) ও মো. বাদশা (৩০) নামের দুই ব্যক্তিকে গাঁজাসহ আটক করে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে সানজু হরিজন (২৬) ও মো. বাদশা (৩০) নামের দুই ব্যক্তিকে গাঁজাসহ আটক করে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মো: এনামুল ইসলাম কিশোর জেলা প্রতিনিধ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৬০ বার পঠিত

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন গোপাল সুর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা পৃথকভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত দুইজনের মধ্যে সানজু হরিজন কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম তারাপাশা এলাকার জয় প্রতাপ হরিজনের ছেলে এবং মো. বাদশা ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার নন্দিপাড়া গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ তাদের দুইজনকে আটক করে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ