
তারিখ:-১৭/১১/২০২৫,
চট্টগ্রাম বোয়ালখালি উপজেলায় পাঁচ দিন ব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত(১৫ নভেম্বর)শনিবার উপজেলার বেঙ্গুরা কে,বি,কে,আর বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় বাংলাদেশ স্কাউটস বোয়ালখালি উপজেলার ব্যবস্হাপনায় ১১-১৫ নভেম্বর পাঁচ দিন ব্যাপী ১০৪ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান ১০৪ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের কোর্স লিডার প্রবীর কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কানিজ ফাতেমা। প্রশিক্ষক প্রজীব কুমার মজুমদার”র” সঞ্চালনায় অনুষ্ঠিত কোর্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক এস,এম,শাহনেওয়াজ আলী মির্জা এলটি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, বেঙ্গুরা কে,বি,কে,আর বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইসাহাক,বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা কমিশনার মোহাম্মদ আলী,বেঙ্গুরা কে,বি,কে,আর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক কান্তি সেন,উপজেলা স্কাউটস নির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ শওকত হোসেন,গ্রুপ সভাপতি প্রতিনিধি সুমী বড়ুয়া, বিশিষ্ট সাংবাদিক প্রার্ক্তন রোভার মোজাহেদুল ইসলাম, প্রশিক্ষক বৃন্দরা যথাক্রমে স্কাউটার মোহাম্মদ সোলাইমান এলটি,স্কাউটার নূরুল ইসলাম এএলটি,স্কাউটার সজল কান্তি বড়ুয়া উডব্যাজার,স্কাউটার গোলাম মোস্তফা উডব্যাজার,স্কাউটার মোহাম্মদ হোসাইন উডব্যাজার।কোর্স চলাকালীন সময়ে পরিদর্শনে আসেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহমেদ,আঞ্চলিক নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ইমরান হোসাইন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণনার্থীদের মাঝে বেসিক কোর্সের সনদ বিতরণ করেন।কোর্সে সহযোগিতা কিংবা সার্পোটার হিসেবে ছিলেন, কানুনগো পাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ও বোয়ালখালি সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে রোভার বৃন্দরা।