1. admin@doinikbartamansongbadbd.com : admin :
খুলনার খালিশপুরে আল-হেরা একাডেমীর শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

খুলনার খালিশপুরে আল-হেরা একাডেমীর শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

খুলনা প্রতিনিধিঃ

ইসলামী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান খালিশপুর এর আল-হেরা একাডেমীর দ্বিতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের কুরআন সবক ও তৃতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সবক প্রদান করেন, গোয়ালখালী জামিয়া রশীদিয়া ক্যাডেট স্কিম মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুর রশিদ।
আল-হেরা একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান মাওলানা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় শিক্ষার্থীদের মাঝে জীবন ঘনিষ্ঠ দুনিয়া ও আখেরাতের দ্বীনি আলোচনা করেন, প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক মোঃ তারিকুজ্জামান, মাওলানা মেজবাহ উদ্দিন, মাওলানা এহসানুর রহমান, মাওলানা আল আমিন, মাওলানা মাসুদুর রহমান জালালী, মোঃ ইমরান হোসেন নয়ন, হাফেজ ইকবাল মাহমুদ ও হাফেজ মোঃ ইব্রাহিম খলিল ।
খালিশপুরের ১১২ নং গোয়ালখালী রোডের এ প্রতিষ্ঠানটিতে সবক প্রদানের এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কাজী আব্দুস সালাম, মোঃ সুজন, মোহাম্মদ রনি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অভিভাবকবৃন্দরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ