1. admin@doinikbartamansongbadbd.com : admin :
হরিপুর ব্লাড ডোনার্স সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হরিপুর ব্লাড ডোনার্স সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

মো: হামিম রানা
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পকে কেন্দ্র করে দিনব্যাপী নানা আয়োজন সম্পন্ন হয়েছে। রোববার, ১৬ নভেম্বর ২০২৫ হরিপুর ব্লাড ডোনার্স সোসাইটি অব বাংলাদেশ যাদুরানী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করে।

রক্তদানের গুরুত্ব তুলে ধরে সমাজের সব শ্রেণির মানুষকে স্বেচ্ছায় রক্তদান করতে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় মানুষের উপস্থিতিতে ক্যাম্পটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানটি সহযোগিতা করে ডক্টরস পয়েন্ট ডায়াগনষ্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, মজিবর ডিলার সুপার মার্কেট, হাসপাতাল গেট, হরিপুর, ঠাকুরগাঁও।

দিনব্যাপী কর্মসূচিতে ব্লাড গ্রুপ নির্ণয়ের পাশাপাশি ছিল প্রধান শিক্ষককে সম্মাননা প্রদান, বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা, ১০০ মিটার দৌড় এবং বুদ্ধি পরীক্ষা। এসব কার্যক্রমে শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে অংশ নেয় এবং পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যাদুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ সুলতান। তিনি সামাজিক ও মানবিক কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে রক্তদানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উত্ত গ্রুপের সভাপতি মোঃ হাসানুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ নয়ন ইসলামসহ সদস্যরা পুরো আয়োজন সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

কুইজ প্রতিযোগিতায় প্রথম হন মোছাঃ সাদিয়া আক্তার এবং বুদ্ধি পরীক্ষায় প্রথম হন মোছাঃ হাবিবা আক্তার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশে এমন আয়োজন স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ