1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঐতিহ্যবাহী সালুটিকর বাজারে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গণ মিছিল অনুষ্ঠিত হয়। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী সালুটিকর বাজারে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গণ মিছিল অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

সিলেট-৪ আসনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহত্তর সালুটিকর বাজারে শনিবার ( ১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা গড়ে তোলার লক্ষ্যে গণ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত গণ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা জনাব হেলাল উদ্দিন আহমদ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জনাব এম.এ.মতিন।
সঞ্চালনা করেন- সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব মাওঃ কামাল উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর কৃষক দলে সাধারন সম্পাদক সুলেমান সিদ্দিকী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক- কয়েছ আহমদ, ৯নং ডৌবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন, ৭নং নন্দির গাঁও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহীম আলী, ৭নং নন্দির গাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, ৭নং নন্দির গাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন বেলাল, সিলেট জেলা যুবদলের সদস্য খুলিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য কামাল আহমদ,৮নং তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান,৭নং নন্দির গাঁও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আকুদছ , সাধারণ সম্পাদক জিয়াউল হক,৭নং নন্দির গাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ফখর উদ্দিন সহ প্রমুখ।

এছাড়াও সিলেট-৪ আসনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ যোগদান করে উক্ত গণ মিছিলকে সফল ও সার্থক করে তুলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ