1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর সখীপুরে ৩০০ মসজিদে ৭৫ লক্ষ টাকা অনুদান। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর সখীপুরে ৩০০ মসজিদে ৭৫ লক্ষ টাকা অনুদান।

মোর্শেদ খান টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

 

 

টাঙ্গাইলের সখীপুরে লাবিব গ্রুপের পক্ষ থেকে ৩০০ মসজিদে পঁচাত্তুর লক্ষ টাকা অনুদান বিতরন করা হয়েছে। লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল (সিআইপি) শনিবার(১৫ নভেম্বর)বিকালে উপজেলা পাইলট (গভ:) স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ অর্থ বিতরন করেন।

 

প্রধান অতিথি সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, তার একটি অংশ মানুষের কল্যাণে ব্যয় করতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করব। সখীপুর আমার জন্মভূমি, এই মাটির প্রতি আমার ভালোবাসা ও দায়বদ্ধতা জন্মগত। তাই সমাজের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে কিছু করার সুযোগ পেলে আমি তা নিজের সৌভাগ্য মনে করি।

আমার এ অনুদান কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা প্রচারের জন্য নয়। আমার এ অনুদান ধারাবাহিক ভাবে অব্যাহত রাখব।

 

উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সালাউদ্দিন আলমগীর রাসেলের মাতা সালমা বেগম, বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম, ব্রিগেডিয়ার (অবঃ) কামাল হোসেন, প্রফেসর বেলায়েত হোসেন, আঃ হক আল আজাদ, ফজলুল হক বাচ্চু, শেখ জাহাঙ্গীর প্রমূখ।

 

উল্লেখ্য, সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন জনগণ চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর- বাসাইল) আসন থেকে নির্বাচন করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ