1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নগরকান্দায় অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গেলেন ইউএনও দবির উদ্দিন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নগরকান্দায় অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গেলেন ইউএনও দবির উদ্দিন

মো: ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

রাতের আঁধারে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। এক মিনিটের মধ্যেই তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। নিঃস্ব হয়ে পড়েন দুটি পরিবার। সেই হৃদয়বিদারক দৃশ্য প্রত্যক্ষ করতে এবং বিপদগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ঘটনাস্থলে ছুটে গেলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে তিনি কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের ছোট পাটকান্দি গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত নুর ইসলাম ও নুরুজ্জামান এর বাড়ি সরজমিনে পরিদর্শন করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ঘরের ভিতরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয় আসবাবপত্র, হারিয়ে অসহায় হয়ে পড়েন পরিবারগুলো।

ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে ইউএনও দবির উদ্দিন বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণবাসনে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। পাশাপাশি স্থানীয় জন প্রতিনিধিদেরও তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্তদের হাতে চার বান্ডেল ঢেউটিন, নগদ ১০ হাজার টাকা, চারটি কম্বল ও ৪০ কেজি চাল তুলে দেন।

অগ্নিকাণ্ডের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, শীতের সময় কয়েল ব্যবহারের বাড়তি সতর্কতা না নিলে এমন দুর্ঘটনা আবারো ঘটতে পারে।
পরিদর্শনকালে আর উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজু মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ