1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ার পাথৈরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উঠান বৈঠক অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

কচুয়ার পাথৈরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ আবু ইউসুফ উদয়
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) জুমা নামাজের পর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদ্যোগে পাথৈর গ্রামে এ উঠান বৈঠকটি সম্পন্ন হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার সহকারী সেক্রেটারি হাফেজ মোঃ দেলোয়ার হোসেন।
তার বক্তব্যে তিনি বলেন, “একজন মুসলমান হিসেবে আল্লাহর বিধান মেনে চলা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সমাজকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করতে হলে নেতৃত্বে থাকা ব্যক্তিদেরও পরিবর্তন করে আল্লাহভীরু সৎ মানুষদের দায়িত্ব দিতে হবে। আর এ পরিবর্তন সম্ভব নির্বাচন মাধ্যমেই। আমরা যদি ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্বকে বিজয়ী করতে পারি, তবেই ন্যায় ও নৈতিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে ইসলামী ব্যক্তিত্ব মোসাদ্দিস আবু নছর আশরাফীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তার নেতৃত্বে কচুয়া সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকায় পরিণত হবে।”
পরে তিনি সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ  জামায়াতে ইসলামী ২নং পাথৈর ইউনিয়নের সেক্রেটারি সাংবাদিক মাওলানা মোঃ আবু ইউসুফ উদয় এর সভাপতিত্বে
এবং  ২নং পাথৈর ইউনিয়নের যুব বিভাগের পরিচালক মোঃ ইউসুফ পাটোয়ারীর পরিচালনায়
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং সাচার ইউনিয়নের সেক্রেটারি আবু তাহের  মাসুম,
২নং পাথৈর ইউনিয়নের সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ,
৯নং ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান,
মোহাম্মদ শাহজাহান
ওলামা বিভাগের সভাপতি মাওলানা রেদোয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ