1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিপ্লব ও সংহতি দিবসে আলফাডাঙ্গায় বিএনপি’র শান্তিপূর্ণ র‍্যালি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিপ্লব ও সংহতি দিবসে আলফাডাঙ্গায় বিএনপি’র শান্তিপূর্ণ র‍্যালি

আব্দুল মতিন মুন্সীর (স্টাফ রিপোর্টার) :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা থেকে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে আলফাডাঙ্গা বাজার প্রদক্ষিণ করে চৌরাস্তা ও থানা গেট এলাকা ঘুরে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হাক রিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান খশরু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল হাসান (হাসিব) এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।

 

বক্তারা বলেন, আওয়ামী লীগ এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। ভয়-ভীতি ও সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। বিএনপি দেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে পিছিয়ে যাবে না।

 

তারা আরও বলেন, “আমরা জনগণের দলের কর্মী। ফ্যাসিস্ট সরকারের দমননীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আছে, থাকবে।”

 

র‍্যালি ও সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ