1. admin@doinikbartamansongbadbd.com : admin :
*মান্দায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে অবস্থান কর্মসূচী পালন* - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

*মান্দায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে অবস্থান কর্মসূচী পালন*

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২০৭ বার পঠিত

 

নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ মান্দা উপজেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

আজ ১৩ ই নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ৯.০০ টায় উপজেলার ফেরিঘাট মোড়ে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়। উক্ত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার যুব বিভাগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালেক,তিনি বলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী উপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে এবং মানুষের জান মালের নিরাপত্তা, মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, দূর্বৃত্তরা যাতে যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি না করতে পারে সেই জন্য আজকের এই অবস্থান কর্মসূচী। তিনি আরো বলেন যেখানেই আওয়ামী লীগ সেখানেই প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।

আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাহবুব আলম মিঠু, মান্দা ইউনিয়নের চেয়ারম্যান ডাক্তার তোফাজ্জল হোসেন, নুরুল্লাবাদ ইউনিয়নের যুব বিভাগ সভাপতি শামসুল আলম, মান্দা ইউনিয়ন সভাপতি ওয়াহিদুল ইসলাম, গণেশপুর ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মতিউর, রহমান,ভারশো ইউনিয়ন সেক্রেটার ওয়াহিদুল ইসলাম,কুসুম্বা ইউনিয়ন যুব সভাপতি আক্তার হোসেন, আব্দুল জলিল মেম্বার, যুব নেতা মিসবাহ, উপজেলা শিবির সভাপতি রোমান ইসলাম, মাহমুদুল হাসান, শিবির নেতা জাহিদ,শিবির নেতা ফাহিম ইসলাম, মাওলানা সামিউল ইসলাম, মাওলানা আবুল হোসেন,

জামায়াত নেতা মুকবুল হোসেন প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ