1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় স্ত্রী হত্যা মামলার আসামি আত্মহত্যা করেছেন  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথায় স্ত্রী হত্যা মামলার আসামি আত্মহত্যা করেছেন 

ইলিয়াছ খান
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

 

 

 

 

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুরের সালথায় স্ত্রী নাদেরা হত্যা মামলার আসামি রাজু মাতুব্বর (২৮) বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ না উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

 

আজ বুধবার (১২ নভেম্বর) ভোর ৫ টার দিকে মারা যায় রাজু। সে উপজেলার আট ঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামের মৃত্য জয়নাল মাতুব্বরের ছেলে ও স্ত্রী নাদেরা হত্যা মামলার আসামী।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১১ঃ০০ টার দিকে রাজু বিষ পান করলে পরিবারের লোকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসা শেষে রাতে বাড়ি নিয়ে আসে রাজুকে। বুধবার সকালে রাজু মারা যায়।

নিহত রাজুর মা জাকিরণ বেগম বলেন, স্ত্রীকে হত্যার পর রাজু মানসিকভাবে ভেঙ্গে পড়ে। সেই শোকে রাজু বেশ পান করে আত্মহত্যা করেছে। সালতা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, স্ত্রী হত্যা মামলার আসামি রাজু মাতুব্বর বিষ পান করে আত্মহত্যা করেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য গত (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রাম থেকে নাদেরা আক্তার (২৩) নামে এক নববধূর মৃত দেহ উদ্ধার করে সালথা থানা পুলিশ। নাদেরা ওই গ্রামের রাজু মাতুব্বরের স্ত্রী।

পুলিশ ও স্থানের সূত্রে জানা গিয়েছে, গত ১৩ই সেপ্টেম্বর রাজু মাতুব্বর নাদেরাকে স্ত্রী পরিচয় বাড়িতে নিয়ে আসে। তবে এর আগে একাধিকবার বিয়ে করেছে রাজু। বিয়ের পর থেকে ই নাদেরাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল বলে অভিযোগ স্থানীয়দের। শনিবার বিকালে পারিবারিক কলহের জেরে রাজু নাদেরাকে মারধর করলে স্থানীয় এক পল্লী চিকিৎসার এর কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে বাসায় ফেরার পর রাতেই পুনরায় হাতুড়ি দিয়ে নাদেরাকে পেটিয়ে হত্যা করে পালিয়ে যায় রাজু।

পরের দিন সকালে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় নাদেরার নিথর দেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশ খবর দেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরা দেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে পাঠায়। এ ঘটনায় রাজু মাতুব্বরকে আসামি করে সালথা থানায় একটি হত্যা মামলা হয়। সেই থেকে রাজু মাতুব্বর পলাতক ছিলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ