1. admin@doinikbartamansongbadbd.com : admin :
৩১ দফা কর্মসূচির প্রচারণায় কোম্পানীগঞ্জে হেলাল উদ্দিনের নেতৃত্বে বিএনপির পথসভা ও বর্ণাঢ্য মিছিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩১ দফা কর্মসূচির প্রচারণায় কোম্পানীগঞ্জে হেলাল উদ্দিনের নেতৃত্বে বিএনপির পথসভা ও বর্ণাঢ্য মিছিল

গোয়াইনঘাট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

 

গোয়াইনঘাট প্রতিনিধি :

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বটেরতল স্কুল মাঠে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচির প্রচারণার অংশ হিসেবে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এবং সিলেট-৪ আসনের (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, হেলাল উদ্দিন।

 

সভায় সভাপতিত্ব করেন ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সদস্য ময়নুল ইসলাম।

 

কোম্পানীগঞ্জ উপজেলা পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন:

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমেদ,

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি, ২নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ফখরুল আলম,

সিলেট জেলা ছাত্রদলের সদস্য ময়নুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্স আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদল নেতা খালেদ পারভেজ, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আজাদুল হক আজাদ, সহ-সভাপতি আজবর আহমদ, সাধারণ সম্পাদক সাজাদ খা, ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল আলী, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

 

সভায় বক্তব্যে হেলাল উদ্দিন আহমদ বলেন, ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের সংবিধান ও রাষ্ট্র কাঠামো মেরামতের প্রয়োজন রয়েছে। জনগণকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শক্তিশালী সরকারের দিকে নিয়ে যেতে হলে এই কর্মসূচি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

 

সভা শেষে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়, যা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ