1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ইউএনও’র অভিযান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ইউএনও’র অভিযান

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

 

 

লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সাজু মোল্লার ঘাট এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার। এসময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও সরঞ্জামাদি জব্দ করা হয়।

 

 

জানা গেছে, দীর্ঘদিন ধরে সাজু মোল্লার ঘাট এলাকায় একটি অসাধু চক্র সরকারি বিধি-নিষেধ অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর গতিপথ পরিবর্তনসহ পার্শ্ববর্তী কৃষিজমি ও বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ে। বিষয়টি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নিশ্চিত হয়ে ইউএনও মেহেদী হাসান কাউছারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

 

 

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

 

 

অভিযান চলাকালে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়—যে ই অবৈধভাবে বালু তুলবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ