
তারিখ:-১১/১১/২০২৫,
চট্টগ্রাম বোয়ালখালি উপজেলায় মাদক সেবনের দায়ে,পৌরসভার তিন যুবককে কারাদণ্ডে দন্ডিত করলেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল(০৯ নভেম্বর)রবিবার সকাল সারে ১১ টায় বোয়ালখালি পৌরসভার গোমদন্ডী ফুলতল এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অভিযান পরিচালনা করে দণ্ডাদেশ প্রধান করেন বোয়ালখালি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
দোষীদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৯(১)গ ধারায় ২ জনকে ১৪ দিনের বিনাশ্রমে কারাদণ্ড ও ১ জনকে ৭দিনের বিনাশ্রমে কারাদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন, পৌর সদরের আবুল কালামের পুত্র মোহাম্মদ বিন হোসাইন জিয়া(২২),আবু সাঈদের পুত্র নাজমুল হাসান(১৯),বোয়ালখালি পৌরসভার পশ্চিমে গোমদন্ডী এলাকার মৃত নুরুন্নবীর পুত্র মোহাম্মদ নায়েম উদ্দিন(২৫),চট্টগ্রাম জেলা কার্যালয় “ঘ”সার্কেলের উপ-পরিদর্শক একেএম আজাদ উদ্দিন বলেন, বোয়ালখালি পৌরসভায় গোমদন্ডী ফুলতল এলাকা থেকে ইয়াবা সেবন অবস্হায় তাদের গ্রেফতার করা হয়। ওই সময় তাদের কাজ থেকে মাদকদ্রব্য সেবনের কিছু সরঞ্জাম পাওয়া যায়।পরবর্তীতে তিন জনকে আদালতে প্রেরণ করা হবে।