1. admin@doinikbartamansongbadbd.com : admin :
*মান্দায় ১৩ নং কসব ইউনিয়নে জামায়াতের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত*।  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

*মান্দায় ১৩ নং কসব ইউনিয়নে জামায়াতের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত*। 

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:-
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৩ নম্বর কসব ইউনিয়নের উদ্যোগে আজ ১০ ই নভেম্বর রোজ সোমবার এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখার সংগ্রামী আমির এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ-৪ মান্দা আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা খন্দকার আব্দুর রাকিব।

তিনি বলেন,বাংলাদেশের মানুষ জামাতে ইসলামকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। বাংলাদেশের সাধারণ মানুষ আর কোন চাঁদাবাজ দখলদার দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় দেখতে চাই না। তিনি দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন,

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মান্দা উপজেলা শাখার আমীর মাওলানা আমিনুল ইসলাম,উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারি সেক্রেটারি রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আব্দুর রাকিব, যুব বিভাগের সভাপতি মোঃ আব্দুল মালেক,মান্দা ইউনিয়ন চেয়ারম্যান ডা তোফাজ্জল হোসেন, শ্রমিক কল্যাণ সভাপতি মাহবুব মিঠু,বায়তুলমাল সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন,কসব ইউনিয়ন আমীর মাস্টার আতাউল হক,নুরুল্লাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার জায়দুর রহমান, প্রসাদপুর ইউনিয়ন সেক্রেটারি অধ্যাপক মুনসুর রহমান প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ