1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে ২য় দিনের মত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্ম বিরতি  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

রামগঞ্জে ২য় দিনের মত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্ম বিরতি 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

 

সারা দেশের মতো ৩ দফা দাবিতে  লক্ষ্মীপুরের রামগঞ্জেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্ম বিরতি চলছে।

 

জানাগেছে উপজেলার ১৬১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকই দাবি আদায়ের লক্ষ্যে  ঢাকা শহীদ মিনারে অবস্থান করছে। কিছু শিক্ষক এলাকায় রয়ে গেলেও তারা বিদ্যালয়ে গিয়ে দাবী  আদায়ের প্রতি সমর্থন জানিয়ে  কর্মবিরতি চালিয়ে  যাচ্ছে।

 

উল্লেখ্য যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত ৮ নভেম্বর থেকে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন।

 

এ প্রসঙ্গে রামগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল বাশার জানান,শিক্ষকরা ১০ম গ্রেড,১০ বছর ও১৬ বছর অন্তর টাইমস্কেল প্রদান ও শতভাগ পদোন্নতির দাবীতে তারা শহীদ মিনারে অবস্থান ধর্মঘট  পালন করছেন।তাদের দাবীটা অত্যন্ত যৌক্তিক কারণ একই যোগ্যতায় অন্যান্য ডিপার্টমেন্টে  দশম গ্রেডে চাকরি করছে, আর তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই পদে  থেকে কোন প্রমোশন ছাড়াই চাকরি জীবন শেষ করছে। তাই আমি মনে করি তাদের দাবিটা যুক্তিযুক্ত।

 

 

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর।

 

মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২

 

তাং-১০-১১-২৫ইং।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ