1. admin@doinikbartamansongbadbd.com : admin :
গোয়াইনঘাটে অপরাধ দমন ও মাদক অভিযানে নেতৃত্বের স্বীকৃতি: ওসি তরিকুল ইসলাম তালুকদার!  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে অপরাধ দমন ও মাদক অভিযানে নেতৃত্বের স্বীকৃতি: ওসি তরিকুল ইসলাম তালুকদার! 

গোয়াইনঘাট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

 

সিলেট জেলা পুলিশের কার্যক্রমকে গতিশীল ও গণমুখী রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করার অবদানের স্বীকৃতিস্বরূপ অক্টোবর ২০২৫ খ্রিঃ মাসে গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদার, (বিপি-৭৬০১০৩৪৫০৫)-কে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে।

 

পুলিশ সুপারের কার্যালয় সিলেটের পক্ষ থেকে জারি করা প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে যে, তরিকুল ইসলাম তালুকদার নেতৃত্বে গোয়াইনঘাট থানার পুলিশ সঠিক দিশায় কাজ করে জনসেবা নিশ্চিত করতে এবং অপরাধ দমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

 

পুরস্কৃত হওয়া নিয়ে তরিকুল ইসলাম তালুকদার বলেন, আমি এই সম্মানকে শুধু ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছি না, এটি আমার পুরো টিমের কঠোর পরিশ্রমের ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও অপরাধ দমন করা আমাদের মূল লক্ষ্য। আমরা ভবিষ্যতেও সিলেট জেলার শান্তি ও নিরাপত্তা রক্ষায় অটল থাকব।

 

পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এই প্রত্যয়নপত্রে তাদের প্রেরণা ও সম্মান প্রদানের মাধ্যমে সিলেট জেলার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ