1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নন্দীগ্রামে আমড়া গোহাইল যুব সমাজ উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নন্দীগ্রামে আমড়া গোহাইল যুব সমাজ উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের আমড়া গোহাইল যুব সমাজ উদ্যোগে এক বিশাল ফুটবল টুর্নামেন্ট আমড়া গোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।খেলাটি পরিচালনা করেন আমড়া গোহাইল গ্রামের সুনামধন্য শিক্ষক হাফিজুর রহমান।

ফুটবল খেলা উদ্বোধন করেন; নন্দীগ্রাম উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।
সেই সাথে তিনি বলেন; খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখে।খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে।খেলাধুলা করলে ছেলেমেয়েরা মাদক ও স্মার্ট ফোনের প্রতি আসক্ত হয় না।এতে তাদের শরীর ও মন ভালো থাকে।আমরা সব সময় চেষ্টা করব খেলাধুলা করার জন্য।

সেই সময় উপস্থিত ছিলেন; নন্দীগ্রাম উপজেলা কৃষকদল সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ইউনিয়নের কৃষকদলের নেতাকর্মী আঃ সালাম, মোস্তফা, ইমরান, আনিছুর, জাকারিয়া সহ উক্ত ক্লাবের সদস্য বিন্দু বিভিন্ন দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ