1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

লক্ষ্মীপুরে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর লক্ষ্মীপুর জেলার নেতাকর্মীরা। শুক্রবার (৭ নভেম্বর) লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়ার নেতৃত্বে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

জামায়াত প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। লক্ষ্মীপুরের ৪টি আসনেই জামায়াতের প্রার্থী দেওয়া হয়েছে। দাঁড়িপাল্লায় ভোটের জন্য আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। দাঁড়িপাল্লায় ভোট চেয়েই আমাদের আজকের শোভাযাত্রা।

জামায়াত নেতারা জানান, জেলা শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে রায়পুরের হায়দরগঞ্জ ও রায়পুর উপজেলা শহরের উপর দিয়ে পানপাড়া-পালেরহাট হয়ে পুনরায় লক্ষ্মীপুর লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এই শোভাযাত্রায় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ, সদর উপজেলা জামায়াতের আমির হুমায়ুন কবীর, সেক্রেটারি ফয়েজ আহম্মদ, রায়পুর উপজেলা জামায়াতের আমির নাজমুল হুদা ও সেক্রেটারি আব্দুল আউয়াল রাসেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ