1. admin@doinikbartamansongbadbd.com : admin :
অধ্যক্ষ হেলালীর পক্ষে কাজীরদীঘিতে জনতার ঢল—উঠান বৈঠকে জাগল পরিবর্তনের অঙ্গীকার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অধ্যক্ষ হেলালীর পক্ষে কাজীরদীঘিতে জনতার ঢল—উঠান বৈঠকে জাগল পরিবর্তনের অঙ্গীকার

মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও মহানগর জামায়াতের সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১১নং দক্ষিণ কাট্টিল ওয়ার্ডের কাজীরদীঘি এলাকার হাজী আব্দুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের উঠানে আয়োজিত এ সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কাজীরদীঘি সাংগঠনিক ওয়ার্ড সভাপতি নাজমুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ ইসহাক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন,“চট্টগ্রাম-১০ আসনের জনগণ অন্যায়, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, ন্যায় ও সত্যের পথে দাঁড়ালে জনগণই শক্তির উৎস হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, “জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এই নির্বাচনে জনগণ অন্যায়ের শৃঙ্খল ছিঁড়ে মুক্তি চাইছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী, থানা সেক্রেটারি আবুল কালাম আজাদ এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনজুরুল হক।
তাঁরা বলেন, অধ্যক্ষ হেলালী একজন নির্লোভ, শিক্ষিত ও জনগণের প্রিয় নেতা। তাঁর নেতৃত্বে চট্টগ্রাম-১০ আসনে পরিবর্তনের নতুন অধ্যায় সূচিত হবে।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন এডভোকেট শেখ জুবায়ের মাহমুদ, আবুল হাসেম চৌধুরী, মোঃ নুরুল ইসলাম নুরু, মোঃ নুরনবী, এমদাদুল হক, মোঃ নওশাদ ও মোঃ তুষার।

এসময় উপস্থিত ছিলেন বেলাল উদ্দিন, নজরুল ইসলাম, আবু শাহাদাত শাহীন, মোঃ রুবেলসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উঠান বৈঠকে বক্তারা আসন্ন নির্বাচনে অধ্যক্ষ হেলালীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ