1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জামিনে বেড়িয়ে আবারও ব্যাবসায় মাদক নিয়ন্ত্রণের অভিযানে ৩৭ পিস ইয়াবা উদ্ধার... - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামিনে বেড়িয়ে আবারও ব্যাবসায় মাদক নিয়ন্ত্রণের অভিযানে ৩৭ পিস ইয়াবা উদ্ধার…

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

 

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।

ময়মনসিংহ নগরীর ১৯ নং ওয়ার্ড বলাশপুর আবাসন প্রকল্পের নদের তীরের বাসিন্দা এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী আদালতে বিচারাধীন একাধিক মাদক মামলার অভিযুক্ত আসামি রুহুল আমিন (পিতা আব্দুল হাই বাবুর্চি) ও তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট ব্যাবসা করে আসলেও ইতিমধ্যেই মাদক ব্যাবসায়ী রুহুল আমিন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানিক টিমের হাতে হেরোইন সহ গ্রেফতার হয়ে জেল হাজতে যায়, পরে দীর্ঘদিন জেল হাজত বাস শেষে সম্প্রতি জামিনে বেড়িয়ে এসে আবারও মাদক ব্যাবসায় জড়িয়ে পড়ে এবং স্বামী – স্ত্রী অভিনব কায়দায় হেরোইন ব্যাবসা শুরু করে।

এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর চৌকস কর্মদক্ষ মেধাবী ইন্সপেক্টর আমিনুল কবীর এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযানিক টিম ৩০ আগষ্ট ২০২৫ ইং শনিবার বিকালে আবাসন প্রকল্পের নদের তীরে রুহুল আমিনের মাদক আস্থানায় ঘেরাও তল্লাশি অভিযান চালালে মাদক ব্যাবসায়ী রুহুল আমিন ও তার স্ত্রী দৌড়ে পালিয়ে যায়।

এ সময় উপস্থিত জনতার সামনে রুহুল আমিনের ঘর থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, এ ব্যাপারে একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে, স্থানীয় এলাকা বাসী অভিযোগে জানায় রুহুল আমিন ও তার স্ত্রী তাদের রয়েছে মাস্তান বাহিনী এলাকার কেউ কিছু বললে বা প্রতিবাদ করলেই হত্যা সহ নানান ধরনের হুমকি প্রদান করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ