1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনায় বিএনপি নেতা চেয়ারম্যান হাবিবুর রহমানের সংবাদ সম্মেলন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনায় বিএনপি নেতা চেয়ারম্যান হাবিবুর রহমানের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

রাজশাহীর বাগমারায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান।

বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেই পুকুরপাড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন,

“অজ্ঞাত দুর্বৃত্তরা গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই কোটি টাকার মাছ নষ্ট করেছে। এ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে। প্রশাসনকে অনুরোধ করছি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

সোমবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আমার মালিকানাধীন পুকুরে বিষ প্রয়োগ করে। ফলে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে ওঠে। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ ২ কোটি টাকা।

হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, আমি বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের অনুসারী। রাজনৈতিক কারণে আমার পুকুরে বিষ প্রয়োগ করে এ ক্ষতি করা হয়েছে।

দীর্ঘদিন ধরে আমি মাছ চাষ ও ইটভাটার ব্যবসার সঙ্গে জড়িত। একটি পক্ষ রাজনৈতিক কারণে আমাকে হুমকি দিয়ে আসছিল। দ্রুত সময়ের মধ্যে ঘটনা সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।

এই ঘটনায় বাগমারা থানায় বোয়ালিয়া গ্রামের আয়নাল হকের নাম উল্লেখসহ বেশ কয়েকজনকে অজ্ঞাতে দেখিয়ে একটি অভিযোগ দায়ের করে ক্ষতিগ্রস্ত চেয়ারম্যান হাবিবুর রহমান।

সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাষ্টার আনিসুর রহমান সাবেক,
আব্দুস সালাম, আহসান হাবিব, আনোয়ার পারভেজ, আব্দুর রউফ, রেজাউল করিম, ফিরোজুল ইসলাম সহ এলাকারবাসী।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ