1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সখিপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ প্রতিষ্ঠানে ১৮৫০০০ জরিমানা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সখিপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ প্রতিষ্ঠানে ১৮৫০০০ জরিমানা

মোর্শেদ খান টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

টাঙ্গাইলের,সখিপুর ভ্রাম্যমাণ আদালতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর)দুপুরে জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল-এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম উপস্থিত ছিলেন।
এ সময় বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের প্রসাধনী সামগ্রী জব্দ ও ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর টাঙ্গাইল জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অবৈধ ও নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে পৌরসভার উত্তরা মো‌ড়ের সা‌দিয়া কস‌মে‌টি‌ক্সের মা‌লিক আবদুর রশীদ‌কে অবৈধ ও নিষিদ্ধ প্রসাধন সামগ্রী বিক্রি করায় ১লাখ, সাজ্জাত হো‌টে‌লে পচা খাবার বি‌ক্রি করায় ৭০ হাজার, রং করা মুগ ডাল বিক্রি করায় শালগ্রামপুর রো‌ডের আল আমীন স্টোরকে ১০ হাজার ও মা‌রিয়া এন্টারপ্রাইজ‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ