1. admin@doinikbartamansongbadbd.com : admin :
শেখ হাসিনার বিচারের রায় হলে জুলাই শহীদদের আত্মা শান্তি পাবে   তথ্য উপদেষ্টা মাহফুজ আলম  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেখ হাসিনার বিচারের রায় হলে জুলাই শহীদদের আত্মা শান্তি পাবে   তথ্য উপদেষ্টা মাহফুজ আলম 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

  লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের রায় হবে। 

শেখ হাসিনার বিচারের রায় হলে জুলাই শহীদদের আত্মা  শান্তি পাবে। তিনি আরও বলেন,আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করবো, সেটা শুরু করতে পেরেছি। আস্তে আস্তে সব বিচারই হবে।  

তিনি আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে রামগঞ্জ উপজেলা সরকারি কর্মকর্তা ও নেতৃস্থানীয়  ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় কালে  তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, ‘আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। ট্রাইব্যুনাল চলমান রয়েছে। যারা ছাত্র জনতাকে হত্যার সঙ্গে ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এ বিচার কাজ এগিয়ে নেবেন।’

তিনি বলেন,গত ১৭ বছর রামগঞ্জে কোন উন্নয়ন হয়নি, রামগঞ্জ উপজেলাবাসীর সাথে বিমাতা সুলভ  আচরণ করা হয়েছে।রাস্তাঘাট খুবই জরাজীর্ণ। রামগঞ্জের উন্নয়নে যেসব প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে ইনশাআল্লাহ এই কাজগুলো করে দেওয়ার জন্য চেষ্টা করব।  তিনি আরও বলেন  রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এটা বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি। সবাই মিলে সর্বসম্মত হয়েছেন। সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে  আর কোন ফ্যাসিষ্ট জন্ম নিতে পারবে না। 

মাহফুজ আলম বলেন, ‘জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে, তারা যদি ধারাবাহিকতা বজায় রেখে  এই কাজগুলো করতে পারে তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে। যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে। বিচারে আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে। 

এরপর উপদেষ্টা প্রয়াত এলজিইডি প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়াউল হক হাই স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত শোক সভায়  প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ