1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় রাজনৈতিক প্রতিহিংসা চেয়ারম্যান হাবিবুর রহমানের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২ কোটি টাকা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগমারায় রাজনৈতিক প্রতিহিংসা চেয়ারম্যান হাবিবুর রহমানের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২ কোটি টাকা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২২৯ বার পঠিত

স্টাফ রিপোর্টের

রাজশাহীর বাগমারায় রাজনৈতিক প্রতিহিংসার বলি হল বিএনপি নেতা হাবিবুর রহমান। সোমবার দিবাগত রাতে গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন তার পুকুরে বিষ প্রয়োগ করে এতে করে প্রায় ২ কোটি টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার সন্ধ্যায় দেশব্যাপী মনোনয়ন ঘোষণা করে বিএনপি।
হাবিবুর রহমান রাজশাহী-৪(বাগমারা) আসনের মনোনয়ন বঞ্চিত কামাল হোসেনের অনুসারী ও গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। একই সঙ্গে বিএনপির উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য তিনি।

চেয়ারম্যান জানান, গতকাল রাতে দুষ্কৃতকারীরা তাঁর পুকুরে বিষ প্রয়োগ করে। পুকুরে বিষ প্রয়োগে মরে যাওয়া মাছগুলো ভেসে উঠতে দেখতে পান পাহারাদার। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। এদিকে বেলা যতই বাড়তে থাকে মরা মাছের সংখা ততো বৃদ্ধি পাচ্ছে।

তিনি জানান,দীর্ঘদিন ধরে ইটভাটার ব্যবসার পাশাপাশি পুকুরে মাছ চাষ করে আসছেন। তাঁর বেশ কয়েকটি পুকুর রয়েছে। ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। একটি পক্ষ দীর্ঘদিন থেকেই আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে অধ্যাপক কামাল হোসেনের পক্ষে থাকায় আমার এই ক্ষতি করা হয়েছে। পুকুরে বিষ দিয়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন,” আমি বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেনের অনুসারী। রাজনৈতিক কারণে পুকুরের মাছ মেরে ফেলা হয়েছে।” তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ