1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. ইকরামুল বারী টিপু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. ইকরামুল বারী টিপু

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৪০ বার পঠিত

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় নওগাঁ-৪ (মান্দা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু।
আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততা বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এবার তাঁকে প্রার্থী করেছে। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘ সক্রিয়তা ও কর্মীদের সাথে নিবিড় সম্পর্কই তাঁকে এগিয়ে রেখেছে।

মনোনয়ন ঘোষণার পর উপজেলায় বিএনপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও সমর্থনের বার্তায় ভরে উঠেছে ফেসবুকের দেয়াল।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার এই আসনে বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর হাড্ডা হাড্ডি লড়াই হতে পারে জামায়াতে ইসলামী প্রার্থী খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিবের। আওয়ামী লীগ নেতৃত্বের অনুপস্থিতিতে মাঠের রাজনীতি হবে একেবারেই ভিন্ন চিত্রের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ