1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মধুপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মধুপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

আঃ আজিজ চৌধুরী মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলে মধুপুরে ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ সহায়তা প্রদানের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটি ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মধুপুর উপজেলা কৃষি অফিসার রকিব আল রানা’র সভাপতিত্বে সার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রি , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার এ,বি, এম, খাইরুল আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মিজানুর রহমান এবং উপসহকারী কৃষি কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
কৃষি অফিসার রাকিব আল রানা জানান, চার হাজার ৮শ ১০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও ৪৫ হাজার কেজি ডিএপিও ৪৫ হাজার এমওপি সার কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ