1. admin@doinikbartamansongbadbd.com : admin :
টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের কৃষকের সর্বনাশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের কৃষকের সর্বনাশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে টানা ২৪ ঘণ্টার অবিরাম বৃষ্টিতে কৃষকের মুখে নেমে এসেছে হতাশা। লাগাতার বৃষ্টিতে মাঠের ধান, আলু ও সবজির জমি পানিতে তলিয়ে গেছে। এতে জেলার বিভিন্ন অঞ্চলে ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে।

রাণীশংকৈল উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক মোতালেব হোসেন বলেন,

ধান পাকছিল, কাটার দিন ঠিক করেছিলাম। কিন্তু এই বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। জমির ধান এখন পুরোপুরি পানির নিচে।”

 

এ অবস্থায় কৃষকেরা বলছেন, যদি দ্রুত রোদ না ওঠে, তাহলে ফসল ঘরে তোলা অসম্ভব হয়ে পড়বে।

একই চিত্র দেখা গেছে হরিপুর, বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলার মাঠে। টানা বৃষ্টিতে জেলার বহু হেক্টর জমিতে ধান ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

ঠাকুরগাঁও কৃষি অফিস সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় শতাধিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে বৃষ্টির কারণে গ্রামীণ সড়কগুলো কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অনেক হাট-বাজার জনশূন্য হয়ে গেছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে বহুগুণে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ