1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জামালগঞ্জে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ সালমা নজিরের সমর্থকদের উদ্যোগে ঘরে ঘরে প্রচারণা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামালগঞ্জে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ সালমা নজিরের সমর্থকদের উদ্যোগে ঘরে ঘরে প্রচারণা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে মাঠে নেমেছেন সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সাবেক সংসদ সদস্য নজির হোসেনের স্ত্রী ও কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সালমা নজিরের সমর্থকরা।

শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী জামালগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ঘরে ঘরে গিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনগণের হাতে বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোফাজ্জল হোসেন হিরা, মনির উদ্দিন, আতাউর রহমান ও আকমল হোসেন শুভাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমর্থকরা বলেন, “দেশকে বাঁচাতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নই এখন সময়ের দাবি।”
তারা জনগণকে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান।

উল্লেখ্য, বিএনপির ঘোষিত ৩১ দফার প্রস্তাবে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনীতির প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ