
মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার রুহুল আমিন ভুঁইয়া রায়পুরের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার (৩১অক্টোবর) সকাল ১১ টায় রায়পুরে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভাকালে তিনি বলেন,নির্বাচিত হলে বছরে একবার করে প্রতিটি ইউনিয়নে জণগণের কাছে নিজেকে জবাবদিহিতার ব্যবস্থা করবেন।
এ সময় তিনি আরও বলেন, “রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বিদ্যুৎ বিভ্রাটে জেনারেটর না থাকায় রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়। নির্বাচনের আগেই হাসপাতালের জন্য নিজ উদ্যােগে একটি জেনারেটর কেনার ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন তিনি।
তা ছাড়া তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাংবাদিকদের উপর যে আইসিটি এ্যাক্ট দিয়ে তাদের কলমের স্বাধীনতা থমকে দেওয়া হয়েছে সেই আইসিটি আইন সংশোধন করে গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হবে।উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইয়েদ নাজমুল হুদা এতে সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি রায়পুর উপজেলার সার্বিক সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “রায়পুরের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। জনগণের মতামত ও অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং লক্ষ্মীপুর জেলাতে একটি বিশ্ববিদ্যালয় নেই, যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে জেলাতে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে দেওয়া হবে যাতে গরীব, অসহায় মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জন করতে পারে।
সভায় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা ফজলুল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল আওয়াল রাসেল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ইউসুফ জালাল, পৌর জামায়াতের নায়েবে আমীর এডভোকেট কামাল উদ্দিন, পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ ও রায়পুরে কর্মরত সাংবাদিক বৃন্দ।